নয়াদিল্লি : পাকিস্তানে লাগাতার হেনস্থার শিকার হচ্ছে ভারতীয় কূটনীতিবিদরা| ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হলেও পাকিস্তান সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করেছে ভারতেই বরং তাদের কূটনীতিবিদদের হেনস্তা করা হচ্ছে৷
দুই দেশের মধ্যে অভিযোগ পাল্টা আভিযোগের মাঝেই ফের পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আজমেঢ় শরিফের ভিসার জন্য অপেক্ষা করছেন তীর্থযাত্রীরা৷ কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক তার অনুমোদন দিচ্ছে না৷
উল্লেখ্য, ১৯৭৪ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে সিদ্ধান্ত হয় যে তীর্থযাত্রার জন্য কাউকে আটকানো হবে না৷
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত ভিসা ইস্যু না করার জন্য পাকিস্তান খুব হতাশ৷ ৫০৩ জন পাকিস্তানি তীর্থযাত্রী এই ভিসার জন্য অপেক্ষা করছে৷ তারা আজমের শরিফে হজরত খাওয়াজা মইনুদ্দিন চিস্টিতে যোগ দিতে চায়৷ ভারতের সিদ্ধান্তের ফলে পাকিস্তানের তীর্থযাত্রীরা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না৷ অভিযোগ পাকিস্তান বিদেশ মন্ত্রকের৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন