আগামী শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা - Aaj Bikel
আগামী শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আগামী শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Share This


কলকাতা  : গরম বাড়ছেই । তাই বলে অস্বস্তির কিছু নেই ৷ এই রোদ-মেঘের খেলা সারা গ্রীষ্ম কাল ধরে চলতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস । বৃষ্টির জন্য তাপমাত্রা এই কয়েকদিন স্বাভাবিকের কাছাকাছি চলে এসেছে । আগামী দুই থেকে তিন দিন আবার তাপমাত্রা বাড়বে । আবার একটা হালকা ঝড়,বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার নাগাদ । ফলে, তাপমাত্রা আবারও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলে জানান গণেশকুমার দাস ৷ গত বছরও এমনটাই হয়েছিল বলেও তিনি মনে করিয়ে দেন ৷

তিনি বলেন, আমাদের রেকর্ড অনুযায়ী গত এক সপ্তাহে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেও, তাপমাত্রাকে আবার বাগে এনেছে ঝড়,বৃষ্টি । এই কয়েক দিনে কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও আবার ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে । সঙ্গে বয়েছে ঠাণ্ডা হাওয়া । কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে । এর ফলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার পরেও তা আবার মরশুমের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে । কিন্তু, এই ক্রমাগত ঝড়, বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে৷ তিনি বলেন, গত বছরের থেকে বঙ্গোপসাগরে তুলনামূলক ভাবে বেশি ঘুর্ণাবর্ত তৈরি হচ্ছে । সেটাই বৃষ্টির কারন ।

মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে প্রধানত পরিস্কার । সোমবারও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি । সর্বনিম্ন, ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৬৪ শতাংশ । সর্বনিম্ন, ৩০ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হয় নি ।

কোন মন্তব্য নেই: