কলকাতা : গ্রীষ্মে হাওড়া ও জম্মু তাওয়াইয়ের মধ্যে ২২টি বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ৫ এপ্রিল ও ৩ মে-র মধ্যে প্রতি বৃহস্পতিবার ০৩০৫০ হাওড়া-জম্মু তাওয়াই (ডানকুনি হয়ে) সাপ্তাহিক ট্রেনটি ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। তৃতীয় দিনে জম্মু তাওয়াই পৌঁছোবে বেলা ১টা ২০ মিনিটে। ০৩০৫২ জম্মু তাওয়াই-হাওড়া ট্রেনটি প্রতি শনিবার রাত ৮টা ১০ মিনিটে ছেড়ে ছাড়ার পর তৃতীয় দিনে হাওড়ায় আসবে সকাল সাড়ে ছ’টায়।
১০ মে এবং ৪ জুনের মধ্যে প্রতি বৃহস্পতিবার হাওড়া থেকে ৮২৩০৩ ‘সুবিধা সামার স্পেশাল’ ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। জম্মু তাওয়াই পৌঁছোবে তৃতীয় দিনে ১টা ২০ মিনিটে। আবার উল্লেখিত সময়সীমার মধ্যে ফিরতি ট্রেন ৮২৩০৪ ‘সুবিধা সামার স্পেশাল’ জম্মু থেকে রাত ৮টা ১০-এ ছেড়ে তৃতীয় দিনে হাওড়া পৌঁছোবে সকাল সাড়ে ছ’টায়।
এ ছাড়াও, পূর্ব রেল কলকাতা-নিউ জলপাইগুড়ি, কলকাতা-লখনউ, কলকাতা-ছাপড়া-আসানসোল, হাওড়া-রকসৌল-আসানসোল, আসানসোল-পটনা, মালদহ-হরিদ্বার, শিয়ালদহ-আনন্দ বিহার, ভাগলপুর-মুজঃফরপুর ও হাওড়া-মুজঃফরপুরের মধ্যে ২৩০টি গ্রীষ্মের বিশেষ ট্রেন চালাবে।
এ সবের জন্য ২ লক্ষ ৭ হাজার ৯১২টি শয্যা এবং ৯ হাজার ৫০৪টি আসন ট্রেনে বাড়তি সংরক্ষণের সুযোগ পাওয়া যাবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার :- নয়াদিল্লি থেকে দুর্গাপুর আসার পথে সোমবার সঙ্গের ব্যাগ ট্রেনে ফেলে যান আখতার মিঞা নামে এক যাত্রী। বেশশ কিছু জামাকাপড় ও নগদ টাকা-সমেত মেয়েদের একটি মানিব্যাগ ছিল তাতে। ১৮২ ডায়াল করে তিনি বিষয়টি সিকিউরিটি হেল্প লাইনে জানান। আরপিএফ সেটি উদ্ধার করে ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে। পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে এ দিন এ কথা জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন