কলকাতা : সোমবার আলিপুর আদালতে শামির বিরুদ্ধে গোপনবন্দি দিলেন স্ত্রী হাসিন জাহান৷ প্রায় দুঘন্টা ধরে তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়৷ ফের বিস্ফোরক হাসিন জাহান৷ এরপর মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছুটে যান হাসিন৷ সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে অাসেন তিনি৷ এদিকে রবিবার আলিশবার বক্তব্যের পর এদিনে সাংবাদিকদের প্রশ্নে হাসিন বলেন, ‘সবকিছু প্রকাশ্য আসা উচিত৷ শামির বিরুদ্ধে আজ জবানবন্দি দিলাম৷ শামি-আলিশবা দুজনেই মিথ্যে কথা বলেছে৷ এর শেষ দেখতে চাই৷’
শুধু তাই নয়, এদিন ভেঙে পড়েন শামির স্ত্রী৷ তিনি জানান, ‘এই পরিস্থিতির সঙ্গে আর লড়াই করতে পারছি না, পুলিশের কাছে অনুরোধ করব শামিকে দ্রুত গ্রেফতার করা হোক৷’ কাঠগড়ার বিচারের আগেই শামির জনসমক্ষের বিচার চেয়ে হাসিন বলেন, ‘শামিকে সবার সামনে নিয়ে আসুক সাধারণ মানুষ৷ প্রশ্ন করুন ও কেন সমানে মিথ্যে বলে চলেছে৷’
হাসিনের একগুচ্ছ অভিযোগের পাল্টা দিয়ে এর আগে শামি জানিয়েছিলেন, তাঁর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে হাসিনের কাছে৷ শুধু তাই নয়, হাসিনই সোশ্যাল মিডিয়ায় কারচুপি করে মিথ্যে তথ্য রটাচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছিলেন ভারতীয় পেসার৷ এদিন সেই প্রসঙ্গ তুলে ধরে ফের বিস্ফোরক মন্তব্য করেন হাসিন৷ তিনি জানান, ‘আলিশবার সঙ্গে শামির নোংরা সম্পর্ক রয়েছে৷ শামি নিজেই ওইসব চ্যাট করেছে৷ আমার কাছে ওর সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড থাকলে আমি আরও আগে এই সব প্রকাশ্যে আনতাম৷’ ইতিমধ্যেই প্রোটিয়া সফরের ভিডিও খতিয়ে দেখতে আলাদতের সম্মতি পেয়েছে তদন্তকারীরা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন