রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ - Aaj Bikel
রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ

রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ

Share This

হাওড়া: মার্চ মাসের মধ্যে পুরসভার সমস্ত দফতরের হিসেবপত্র শেষ করতে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত দন্তরের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী৷ 

গত বৃহস্পতিবার বিকালে তিনি এই নোটিস জারি করেন৷ তা নিয়ে কর্মী মহলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়৷ তাঁদের বক্তব্য, ‘আমরা শনি-রবিবার অফিস করছি৷ অথচ মেয়রই পুরসভায় আসছেন না৷’ কর্মীদের চাপে পড়ে অবশেষে সেই নোটিস বদলে ফেলা হল৷ মঙ্গলবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে , ৩১ তারিখ নয়, ২৩ মার্চ পর্যন্ত ছুটি বাতিল থাকবে৷

কোন মন্তব্য নেই: