কলকাতা: ইউজিসির নয়া নির্দেশে বন্ধ হতে পারে দূর শিক্ষা৷ আর তাতেই চূড়ান্ত অর্থ সঙ্কটের আশঙ্কায় ঘুম উড়েছে রবীন্দ্রভারতী কর্তৃপক্ষের৷ সম্প্রতি ইউজিসি নির্দেশ দিয়েছে, এখন থেকে আর দূর শিক্ষার কোর্স চালাতে পারবে না রবীন্দ্রভারতী৷ ফলে বছরে প্রায় ১৫ কোটি টাকা আয় কমবে তাদের৷ আপাতত আর্থিক সঙ্কট না থাকলেও অদূর ভবিষ্যতে যে তা হবে না, তা হলফ করে বলতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের কর্তারা৷
শিক্ষা ও চাকরির সমস্ত আপডেট পেতে ফেসবুক পেজ লাইক করুন৷
ইউজিসির একটি নির্দেশিকায় বলা হয়েছে, ন্যাকের সিজিপিএ স্কোর অন্তত ৩.২৬ না থাকলে কোনও শিক্ষা প্রতিষ্ঠান দূর শিক্ষা পদ্ধতিতে ডিগ্রি কোর্স চালাতে পারবে না৷ রবীন্দ্রভারতীর স্কোর তার চেয়ে অনেকটাই কম৷ ফলে নয়া শিক্ষাবর্ষে তারা কোনও ছাত্রছাত্রী ভর্তি করতে পারছে না৷
চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে
মূলত, দূর শিক্ষা পদ্ধতিতে ডিগ্রি দেয়, এমন সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানেরই অত স্কোর নেই৷ ফলে গোটা ব্যবস্থাটাই থমকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ইউজিসি এই মাপকাঠি সংশোধন না করলে দেশ থেকে দূর শিক্ষা পদ্ধতিটাই উঠে যেতে পারে৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে
শুধু স্নাতকোত্তর স্তর বিচার করলে পূর্ব ভারতের মধ্যে দূর শিক্ষা পদ্ধতিতে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী থাকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনেই। প্রতি বছর ২০ থেকে ২২ হাজার ছাত্রছাত্রী দূর শিক্ষা পদ্ধতিতে মাস্টার ডিগ্রি করার জন্য নাম নথিভুক্ত করেন এখানে। শুধুমাত্র আর্থিক দিক বিচার করলেও সংখ্যাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
কোর্স ফি সাত হাজার টাকা হলে মোট আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ কোটি টাকা। সেই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করতে পারত। এদিকে, বিশ্ববিদ্যালয়ের এখনও কেন্দ্রের থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকার মতো পাওনা বাকি রয়েছে। সেটাও বহুদিন হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে ঢোকেনি৷ ফলে, এই পরিস্থিতে দাঁড়িয়ে চূড়ান্ত সমস্যায় পড়েলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন