রেলের নিয়োগে আসন সংরক্ষণে বড়সড় পরিবর্তন, পড়ুন গুরুত্ব প্রতিবেদন - Aaj Bikel
রেলের নিয়োগে আসন সংরক্ষণে বড়সড় পরিবর্তন, পড়ুন গুরুত্ব প্রতিবেদন

রেলের নিয়োগে আসন সংরক্ষণে বড়সড় পরিবর্তন, পড়ুন গুরুত্ব প্রতিবেদন

Share This

নয়াদিল্লি: রেলের নিয়োগ পরীক্ষায় বিভিন্ন রেলওয়ে সংস্থার শিক্ষানবিশদের (অ্যাপ্রেন্টিস) জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। আজ রীতিমতো বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক। মূলত অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের আওতায় ২২-এর ১ নং ধারা অনুযায়ী শিক্ষানবীশদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। 


তবে শুধুমাত্র আসন সংরক্ষণই নয়। এক্ষেত্রে রেলের কোনও সংস্থায় সংশ্লিষ্ট শিক্ষানবীশ যত বছর শিক্ষানবিশী করছেন, নিয়োগের ক্ষেত্রে বয়সের নিয়মে তিনি তত বছর ছাড় পাবেন বলেও জানিয়ে দিয়েছে রেলমন্ত্রক। উল্লেখ্য, রেলের বিভিন্ন পদে প্রায় ৯০ হাজার লোক নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। এবং যাকে লোক নিয়োগের প্রক্রিয়ায় কার্যত বিশ্বরেকর্ড বলে উল্লেখ করা হয়েছে রেলের পক্ষ থেকে। এই নিয়োগ পরীক্ষায় আবেদনের শেষ দিন ধার্য হয়েছে আগামী ৩১ মার্চ। 

পরীক্ষায় যাতে আরও বেশি যুবক-যুবতী অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে আবেদনকারীদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতায় আগেই কিছু ছাড় ঘোষণা করেছিল রেলমন্ত্রক। এদিন শিক্ষানবীশদের জন্যও আসন সংরক্ষণের ব্যবস্থা করে এই গোটা প্রক্রিয়ায় রেল আরও উল্লেখযোগ্য পদক্ষেপ করল বলেই মনে করা হচ্ছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে যেসব রায় দিয়েছে, সেগুলিকে রীতিমতো মান্যতা দিয়েই এহেন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই: