১০০ দিনের কাজে যুক্ত কর্মীদের মজুরি বৃদ্ধি - Aaj Bikel
১০০ দিনের কাজে যুক্ত কর্মীদের মজুরি বৃদ্ধি

১০০ দিনের কাজে যুক্ত কর্মীদের মজুরি বৃদ্ধি

Share This

কলকাতা: রাজ্যের সব পুরসভার ১০০ দিনের কাজে যুক্ত কর্মীদের মজুরি বৃদ্ধি করল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তর আরবান এমপ্লয়মেন্ট স্কিমে যুক্ত প্রায় ৫০ হাজার কর্মীর মজুরি রোজ প্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৪৪ টাকা করল। আর সুপারভাইজারদের মজুরি রোজ প্রতি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭২ টাকা করা হয়েছে। ১২৬টি পুরসভায় ওই শ্রমিকরা যুক্ত রয়েছেন। 

যাঁরা ক্লিন অ্যান্ড গ্রিন সিটি প্রজেক্টে কাজ করেন। যাঁরা ঝাড়ু দেওয়া, পরিষ্কার করার কাজ করেন। দিনপ্রতি ৪৪ টাকা এবং ৫২ টাকা বাড়ানোয় কিছুটা হলেও উপকৃত হবেন হাজার পঞ্চাশেক শ্রমিক। এই স্কিমে ২২৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বছরে এই শ্রমিকরা ১ কোটি ৩৫ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করেন বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।

কোন মন্তব্য নেই: