মহার্ঘ ভাতা না পেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাংলার সরকারি কর্মীরা - Aaj Bikel
মহার্ঘ ভাতা না পেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাংলার সরকারি কর্মীরা

মহার্ঘ ভাতা না পেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাংলার সরকারি কর্মীরা

Share This

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা প্রদান ও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবিতে আন্দোলনের পাশাপাশি এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি৷ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে এরাজ্যের সরকারি কর্মীদের পরিস্থিতির কথা জানিয়ে তাঁদের সাহায্য চেয়েছে কমিটি। দাবি আদায়ের জন্য রাজ্যজুড়ে সরকারি অফিসে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছিল সংগঠন৷এই আন্দোলনে সাড়া মিলেছে বলে সংগঠনের দাবি৷ 

সংগঠনের অভিযোগ, নবান্নকে কার্যত দুর্গে পরিণত করে কর্মীদের গণতান্ত্রিক আন্দোলন করতে দেওয়া হচ্ছে না৷ তবে নবান্ন সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসে কো-অর্ডিনেশনের আন্দোলন তেমন সাড়া না ফেলতে পারলেও সংগঠন হুমকি দিয়েছে, আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন করে প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া হবে৷ 

আগামী পঞ্চায়েত ভোটের কাজকর্ম যে সরকারি কর্মীদের মাধ্যমে সম্পন্ন হবে, সেটা উল্লেখ করে সরকারকে সতর্ক করেছেন নেতারা। তবে আগামী দিনে কো-অর্ডিনেশন কমিটি কি কর্মবিরতি বা ধর্মঘটের পথে যাবে? সেব্যাপারে এদিন সাংবাদিক বৈঠকে কোনও মন্তব্য করতে চাননি বিজয়বাবু। তিনি বলেন, সময় ও পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের প্রকৃতি ঠিক করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালকেও চিঠি দিয়েছে সংগঠন৷

কোন মন্তব্য নেই: