চিকমাগালুর : মঠের বাচ্চারা ধর্ম সম্বন্ধে যা জানে দেশের প্রধানমন্ত্রী সেই টুকুও জানেনা না| বুধবার কর্ণাটকের চিকমাগালুরে গিয়ে এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|
তিনি এদিন কর্ণাটকের আদি শংকরাচার্যের শৃঙ্গেরি মঠে গিয়েছিলেন| তিনি বলেন, সেই মঠের বাচ্চাদের সঙ্গে কথা বলে আমি আশ্চর্য হয়ে গিয়েছি| তাদের কাছে ধর্ম মানে ‘সত্যমেবজয়তে’|
তার পরেই রাহুল প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন| এদিন রাহুল চিকমাগালুর লোকেদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আপনারা যে ভাবে আমার 'দাদী' প্রয়াত ইন্দিরা গান্ধীর পাশের দাড়িয়েছিলেন সেটা কখনই ভোলার নয়| আপনাদের যখনই আমাকে প্রয়োজন পরবে, তখনই আমি আপনাদের কাছে আসব|তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, চীন ডোকলামে এয়ারপোর্ট ও হেলিপ্যাড বানাচ্ছে আর আমাদের প্রধানমন্ত্রী চুপ করে বসে আছেন|
ইরাকে ভারতীয়দের মৃত্যুর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন| তিনি বলেন মৃতের পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা রয়েছে| দেশে একেরপর এক মূর্তি ভাঙার ঘটনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, এই ঘটনায় প্রমান করে যারা আরএসএস এবং বিজেপির বিচার ধারার বিপরীতে যাবে তাদের মূর্তি নষ্ট করে দেওয়া হবে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন