১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল আপ - Aaj Bikel
 ১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল আপ

১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল আপ

Share This

বেঙ্গালুরু : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্ণাটকে ১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (আপ )৷এদিনের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে রিকশা চালক আইএএসের মত সমাজের সব ক্ষেত্রের প্রতিনিধি |
সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ তবে এখন দিনক্ষণ ঘোষণা না হলেও ২২৪ টি আসনের কর্ণাটক বিধানসভা দখলে কংগ্রেস ও বিজেপির মধ্যে জোর টক্কর চলছে । এই অবস্থায় দক্ষিণের কংগ্রেস শাসিত রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে আম আদমি পার্টিও ৷ যার জন্য বুধবার কর্ণাটক বিধানসভায় ১৮ জনের প্রার্থী তালিকা পেশ করল আপ ৷

কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকার প্রথম পর্বে বেশ চমক দিলেন কেজরিওয়াল৷ একেবারে রিকশা চালকের মতো আম আদমি থেকে আইএএসের মতো খাস আদমি সবারই কদর করা হয়েছে৷ নির্বাচন উপলক্ষে প্রথম দফায় ১৮ জনের তালিকা দিয়েছে আম আদমি পার্টি৷ সেই তালিকা এখন চর্চার বিষয়৷


দ্রুত দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে আপ৷ দলের জাতীয় কর্মসমিতির সদস্য পৃথ্বী রেড্ডি বলেছেন, রাজ্যের ২২৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি হচ্ছে দল৷ কত সংখ্যক ভালো মুখ মিলবে তার উপরেই নির্ভর করবে প্রার্থী সংখ্যা৷ তবে মোট আসনের ৫০ শতাংশ অর্থাৎ ১১২টি কেন্দ্রেই লড়বে আম আদমি পার্টি৷

দিল্লিতে ক্ষমতাসীন আপ৷ আবার ভালো ফল করেও পাঞ্জাবে তারা শক্তি হারাচ্ছে৷ সম্প্রতি যে সব রাজ্যে নির্বাচন হয়েছে তাতে প্রার্থী দিয়ে চূড়ান্ত অপদস্থ হয়েছেন কেজরিওয়াল৷ এই পরিস্থিতিতে কর্ণাটকের মতো দক্ষিণের রাজ্যে যেখানে আপের কোনও সংগঠনই নেই সেখানে শতাধিক আসনে প্রার্থী দেওয়ার অর্থ হল ভোট শতাংশ বাড়িয়ে নেওয়া৷ এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা |

কোন মন্তব্য নেই: