চাকরির দাবিতে অনশনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়া - Aaj Bikel
চাকরির দাবিতে অনশনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়া

চাকরির দাবিতে অনশনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়া

Share This

 

কলকাতা: মালদহের পর এবার চাকরির দাবিতে অনশনে বলেন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়ারা৷ অনশনরত পড়ুয়াদের দাবি,  রাজ্য প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০টি শূন্য পদ রয়েছে। 

কিন্তু তারপরও কোনও বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না। অথচ প্রচুর ছেলেমেয়ে পাশ করে বসে আছে। কর্তৃপক্ষের উদাসীনতার জেরেই এই অবস্থা বলেও তাঁদের দাবি৷ তবে, কর্তৃপক্ষ যতক্ষণ না তাঁদের দাবি মিটয়ে দিচ্ছে, ততক্ষণ এভাবেই অবস্থান এবং অনশন চালিয়ে যাওয়া হবে বলেও এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সম্প্রতি বিভাগ পুনর্গঠনের জন্য কমিটি গড়া হয়েছিল। তার রিপোর্ট জমা পড়লেও, হয়নি কোনও কাজ। বিগত চার-পাঁচ বছর ধরে ফিসারিজ এক্সটেনশন অফিসারের নিয়োগের কোনও বিজ্ঞাপনও প্রকাশ করা হয়নি৷ ফলে, তার জেরেই এই সমস্যা বলে মনে করছেন পড়ুয়ারা৷ তবে, আন্দোলনকারীদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পূর্ণেন্দু বিশ্বাস। তাঁর বক্তব্য, পড়ুয়াদের দাবি যুক্তিযুক্ত। এ বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। তিনি দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।

কোন মন্তব্য নেই: