এগরা : পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমায় বোমার আতঙ্কে চাঞ্চল্য ছড়াল ভগবানপুরের গড়ভেড়া গ্রামে।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যাগটি উদ্ধার করে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গড়ভেড়ায় খালের ধারে পরিত্যক্ত একটি ব্যাগের মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা।খবর দেওয়া হয় পুলিশকে।ঘটনাস্থলে পুলিশ এসে পরিত্যক্ত ওই ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।এই ঘটনার জেরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।ভগবানপুরের ওসি মনোজ ঝাঁ বলেন,"প্রায় ২০-২৫দিন আগে খালের ধারে বোমাগুলো ফেলা হয়েছিল।বর্তমানে সেগুলি অকেজোও নষ্ট হয়ে গয়েছে।তবে আতঙ্কের কোন কারন নেই।"ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন