তরুণীর শ্লীলতাহানি : অপরাধীদের গ্রেফতারের প্রতিবাদে অবরোধ বিশ্বহিন্দু পরিষদ - Aaj Bikel
 তরুণীর শ্লীলতাহানি : অপরাধীদের গ্রেফতারের প্রতিবাদে অবরোধ বিশ্বহিন্দু পরিষদ

তরুণীর শ্লীলতাহানি : অপরাধীদের গ্রেফতারের প্রতিবাদে অবরোধ বিশ্বহিন্দু পরিষদ

Share This


পাথারকান্দি (অসম : জনৈক তরুণীর শ্লীলতাহানি ও এক ব্যক্তির ওপর হামলার প্রতিবাদে, শীঘ্র অপরাধীদের গ্রেফতার করার দাবিতে মঙ্গলবার পাথারকান্দির ৮ নম্বর জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলেছেন বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের প্রায় দুই শতাধিক কার্যকর্তা-সমর্থক। এদিন বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে বিশ্বহিন্দু-বজরং। ফলে সড়কের দু-দিকে অজস্র যাত্রী ও পণ্যবাহী যানবাহন আবরুদ্ধ হয়ে পড়ে।

দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংবলিত বিভিন্ন প্ল্যা-কার্ড হাতে নিয়ে এবং মুখে নানা স্লোগান দিয়ে পাথারকান্দির আকাশ ভারী করে তুলেছিলেন ভিএইচপি-বজরঙিরা। প্রায় দু-ঘণ্টা পর অবরোধস্থলে আসেন সার্কল অফিসার এল খিনতে এবং ওসি ডিম্বেশ্বর ঠাকুরিয়া। কথা বলেন বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বের সঙ্গে। সে সময় তাঁদের হাতে দুটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। তরুণীর শ্লীলতা হানির ঘটনায় দুই মূল অভিযুক্ত ম‌ণির উদ্দিন এবং ডা‌লিম উদ্দিনকে যথাশীঘ্র গ্রেফতারের আশ্বাস দিলে বেলা দুটো নাগাদ সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

ভিএইচপি এবং বজরং — দুই দলের বিশ্ব‌জিৎ ব‌ণিক, বিপ্লব সোম, জয়গ‌ণেশ সা‌লিয়া, স‌ন্দীপ দত্ত, শিবু সিনহা, সুর‌জিৎ ছেত্রী, সঞ্জু সিনহা প্রমুখের স্বাক্ষরিত প্রদত্ত স্মারকপ‌ত্রে উল্লেখ করা হয়েছে, তরুণীর শ্লীলতাহানীর সঙ্গে যুক্ত দুষ্কৃ‌তকা‌রীদের অন‌তি‌বিল‌ম্বে পাকড়াও করতে হবে। নইলে পাথারকা‌ন্দি প্রখ‌ণ্ডের ভিএইচ‌পি এবং বজরং দল হাত গু‌টি‌য়ে ব‌সে থাক‌বে না। প্র‌য়োজ‌নে তাঁরা বৃহত্তর গণআন্দোল‌নের প‌থে পা বাড়‌াতে বাধ্য হ‌বেন। সিও এবং ওসি বিক্ষোভকারীদের আশ্বস্ত ক‌রে বলেছেন, এই কা‌ণ্ডের সঙ্গে জ‌ড়িত কেউ-ই রেহাই পা‌বে না। তাদের ধরতে অভিযান চলছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, রবিবার করিমগঞ্জ জেলার মহকুমা সদর পাথারকা‌ন্দি শহরের ব্যস্ততম এলাকায় জনৈক তরুণীর শ্লীলতা হানির পাশাপাশি অন্য এক ব্যক্তিকে মারধরের ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। ঘটনা সম্পর্কে থানায় এফআইআর করা হয়েছিল রবিবারই। অথচ শহরের বাসিন্দা হওয়া সত্ত্বেও বখাটেদের ধরতে পারছে না পুলিশ। দুষ্কৃতীদের শিগগির গ্রেফতার করতে গতকাল রাতেও বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের স্থানীয় কার্যকর্তারা পাথারকান্দি থানার সামনে ধরনা দিয়েছেন। এতে কাজ না-হওয়ায় আজ তাঁরা অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক অবরোধের ডাক দেন। পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।
পাথারকা‌ন্দি থানার তদন্তকারী পুলিশ অফিসার নী‌লেন্দু মালাকার জানান, র‌বিবার বিকেল প্রায় চারটা নাগাদ শহরে জাতীয় সড়ক সংলগ্ন মাতৃ টেইলা‌রিং সেন্টা‌রের জ‌নৈকা তরুণী ক‌র্মচারী বি‌শেষ কোনও কা‌জে পার্শ্ববর্তী অন্য এক দোকা‌নে যাচ্ছিলেন। তখন সু‌নী‌তি ট্রেডা‌র্সের সামনে শ‌নি ম‌ন্দি‌রের পা‌শে দাঁড়ি‌য়েছিল কতিপয় অটো রিকশা ড্রাইভার।

তারা তরুণীকে নানা অশ্লীল বাক্য ছুঁড়ে উত্ত্যক্ত করে। বিষয়টি ভালো হচ্ছে না বলে তরুণীটি শাঁসালে বখাটে ড্রাইভাররা তাঁর গা‌য়ে হাত দিয়ে ধরতে চেষ্টা ক‌রে। বেগ‌তিক দে‌খে তরুণীটি তাঁর গন্তব্যস্থলে না-গিয়ে দৌ‌ড়ে লাগোয়া সু সাথী দোকা‌নে গিয়ে আশ্রয় নেন। জুতোর দোকান থেকে তিনি তাঁর মালিককে ফোন ক‌রে ঘটনা জানান। ফোন পে‌য়ে মাতৃ টেইলার্স-এর মালিক অজিত দেবনাথ তৎক্ষণাৎ ছু‌টে এসে মেয়েটিকে উদ্ধার ক‌রে নি‌য়ে আসেন। তিনি যখন তরুণীকে তাঁর দোকানে নিয়ে আসছেন, তখন ওই বখাটে ড্রাইভারদের ধমক দেন অজিত দেবনাথ।
এদিকে এদিন রাতে অজিত দেবনাথের বাড়িতে গিয়ে হামলা করে উত্ত্যক্তকারী আগের বখাটেদের সঙ্গে আরও কয়েকজন। অজিতবাবুকে মার‌পিটও করেছে।

ঘটনার বিবরণ দিয়ে তরুণীর অভিভাবকরা পাথারকান্দি থানায় এফআইআর দাখিল করেন। প্রদত্ত এফআইআরের ভিত্তিতে পুলিশ এক মামলা রুজু করে পাথারকা‌ন্দির চার নম্বর ওয়া‌র্ডের ম‌ণির উদ্দিন (২৪) এবং ডা‌লিম উদ্দিন (২৩)-কে পাকাড়াও করতে অভিযান চালিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই: