ভারত ও মায়ানমারের সীমান্তের মধ্যে ৩১৭ কিলোমিটার এলাকাজুড়ে সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিল হাসিনা সরকার।বাংলাদেশের পার্বত্য অঞ্চল ঘিরে থাকা ভারত ও মায়ানমারের সঙ্গে ৫৪০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩১৭ কিলোমিটার এলাকাজুড়ে সড়ক নির্মাণের জন্যে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় একহাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে “সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প প্রথম পর্যায়” শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শেরেবাংলা নগরের এনইসি অনুষ্ঠিত সভায় সর্বমোট ৯ হাজার ৬৮০ কোটি টাকা ব্যয়ে মোট ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভার পরে সাংবাদিক সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, “প্রধানত দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ ব্যবসা রোধ করার উদ্দেশ্যেই এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি, রাঙ্গামাটির জুরাইছড়ি, বড়কল ও রাজস্থলি খাগড়াছড়ির বাঘাইছড়ি এবং কক্সবাজারের উখিয়া উপজেলায় এসব নতুন রাস্তা নির্মাণ করা হবে।” এছাড়াও সীমান্ত সংলগ্ন এলাকায় রাস্তা বানানো হলে খুব দ্রুত সেনা পাঠানো হবে বলেও জানিয়েছে সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন