নয়াদিল্লি : বৃহস্পতিবার দিল্লির শাসক দল আম আদমি পার্টি বিধানসভায় তাদের রাজ্যের বাজেট পেশ করল| এই বাজেটে দিল্লির পরিবেশ দূষণ মুক্ত করার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে| তাই দিল্লিতে ব্যাপক হারে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে|
পূর্ব ঘোষিত মত নির্ধারিত সময় এদিন বেলা ১২ টায় রাজ্যের অর্থমন্ত্রী মনীষ সিসোদিয়া বাজেট ভাষণ শুরু করেন| এবার রাজ্য বাজেটে প্রস্তাবিত ৫৩ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে| যার মধ্যে ১৩ শতাংশ আঞ্চলিক উন্নয়নে বন্টন করা হবে| গত তিন বছরে রাজ্য বাজেট ৩০.৯৯০ কোটি টাকা থেকে বেড়ে ৫৩ হাজার কোটি টাকা পৌঁছেছে| এছাড়াও রাস্তা মেরামতির জন্য বাজেটে ১০০ কোটি টাকা ধার্য করা হয়েছে| সিসোদিয়া এদিন বিধানসভার বাজেট পেশের সময় জানান, গতবারের বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যের ওপর জোর দেওয়া হয়েছিল এবারে সবুজায়নের ওপর জোর দেওয়া হবে | রাজ্যের দূষণ প্রতিরোধে, পরিবেশ, পিডব্লুডি এবং আলোর মত ২৬ টি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে| এই বাজেটে দিল্লির পরিবেশ দূষণ মুক্ত করার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে| তাই দিল্লিতে ব্যাপক হারে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে|
সিসোদিয়া এদিন বাজেট পেশের সময় বলেন, আর্থিক বৈষম্যের দিক থেকে আমরা আমেরিকা এবং রুশকেও ছাপিয়ে গিয়েছি| বাজেট বানানোর সময় এই সব দিক গুলো মাথায় রাখতে হয়| তিনি বলেন, আমাদের শিক্ষাখাতে সার্ক দেশগুলির থেকেও কম বাজেট করা হয়| বাজেট শুরু হওয়ার আগে দিল্লির প্রাক্তনমন্ত্রী কপিল মিশ্র সিসোদিয়ার কাছে একটি চিঠি দিয়ে আবেদন করেছিলেন, এবারের বাজাটে যেন, উত্তর-পূর্ব দিল্লির জন্য যাতে বিশেষ ইকনমি প্যাকেজ দেওয়া হয়| এই চিঠি দেওয়ার পর সিসোদিয়া এদিন বলেন, দিল্লির উত্তর-পূর্ব ক্ষেত্রে সরকার বিশেষ ইকনমি প্যাকেজ দেবে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন