রাজ্যসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল গ্র্যাচুইটি প্রদান (সংশোধনী) বিল - Aaj Bikel
রাজ্যসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল গ্র্যাচুইটি প্রদান (সংশোধনী) বিল

রাজ্যসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল গ্র্যাচুইটি প্রদান (সংশোধনী) বিল

Share This

নয়াদিল্লি  : সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্র্যাচুইটি প্রদান (সংশোধনী) বিল| বৃহস্পতিবার রাজ্যসভায় গ্র্যাচুইটি প্রদান (সংশোধনী) বিল উত্থাপণ করেন শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গওয়ার| এরপর ধ্বনি ভোটে গুরুত্বপূর্ণ এই বিলটি পাস হয়ে যায়| প্রসঙ্গত, গত সপ্তাহেই গুরুত্বপূর্ণ এই বিলে অনুমোদন দিয়েছে সংসদের নিম্নকক্ষ লোকসভা| উল্লেখ্য, সপ্তম বেতম কমিশন বাস্তবায়নের পরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি পরিমাণ সিলিং দ্বিগুণ হয়ে দাঁড়ায় ২০ লক্ষ টাকা| মাতৃত্বকালীন সুবিধা (সংশোধনী) আইন, ২০১৭-র ব্র্যাকড্রপে গ্র্যাচুইটি প্রদান বিলে সংশোধনী আইন আনা হয়েছে|

গত বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে অচল থেকেছে সংসদের উভয়কক্ষ রাজ্যসভা ও লোকসভা| অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা প্রদান সহ একাধিক দাবিতে সংসদের বাইরে ও ভিতরে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী সাংসদরা| এমতাবস্থায় গত সপ্তাহেই গ্র্যাচুইটি প্রদান (সংশোধনী) বিলে অনুমোদন দিয়েছে সংসদের নিম্নকক্ষ লোকসভা| আর বৃহস্পতিবার ধ্বনি ভোটে পাস হয়ে গেল গুরুত্বপূর্ণ এই বিল|

কোন মন্তব্য নেই: