গুজরাট প্রচারাভিযানে কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যবহার করেছিলেন রাহুল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর - Aaj Bikel
গুজরাট প্রচারাভিযানে কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যবহার করেছিলেন রাহুল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

গুজরাট প্রচারাভিযানে কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যবহার করেছিলেন রাহুল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

Share This

নয়াদিল্লি  : ফেসবুকের তথ্য চুরি নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি| শাসক-বিরোধীদের মধ্যে এই মুহূর্তে কাজিয়া তুঙ্গে| কংগ্রেসকে এবার পাল্টা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| বিজেপির বর্ষীয়ান নেতা তথা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, ‘গুজরাট প্রচারাভিযানের জন্য কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যবহার করেছিলেন রাহুল গান্ধী|’ আমেরিকার কেমব্রিজ অ্যানালিটিকা’র ঢেউ এখন আছড়ে পড়েছে ভারতীয় রাজনীতিতে| কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্যে অভিযোগ করেছিলেন, কেমব্রিজ অ্যানালিটিকা নামে যে সংস্থার বিরুদ্ধে ফেসবুকের তথ্য চুরি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জেতানোর অভিযোগ উঠেছে, ২০১৯-এর লোকসভা ভোটে জেতার জন্য সেই সংস্থারই সাহায্য নিচ্ছে কংগ্রেস|

বৃহস্পতিবার একধাপ এগিয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন, ‘আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি, রাহুল গান্ধীর সমগ্র সোশ্যাল মিডিয়া প্রচারাভিযানে কেমব্রিজ অ্যানালিটিকার পূর্ণ সম্পৃক্ততা ছিল|’ কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ‘কিছু বিষয়ের তদন্ত হওয়া দরকার| ওয়েবসাইট যে কোনও দাবি করতে পারে| গুজরাটে যে ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারাভিযান হয়েছিল, আমরা সবাই সেখানে প্রচার করেছিলাম| কংগ্রেসের প্রচারাভিযানে কেমব্রিজ অ্যানালিটিকার ছাপ ছিল|’

কোন মন্তব্য নেই: