বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ - Aaj Bikel
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ

Share This

হারারে  : অবশেষে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিই কার্যত ক্যাবিয়ানদের বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে উঠতে সাহায্য করল বলে মত ক্রিকেটমহলের। ডাকওয়ার্থ লুইসের নিয়মে স্কটল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে মূলপর্বে উঠে পড়ল ক্রিস গেলের ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার হারারেতে ১৯৯ রান তাড়া করে জিততে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত স্কটল্যান্ড। কিন্তু ৩৫.২ ওভারে স্কটল্যান্ড যখন ১২৫-৫, তখনই বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির ফলে আর ম্যাচ শুরু করা যায়নি। যখন খেলা বন্ধ হয়, তখন স্কটিশদের যদি আর পাঁচ রান বেশি থাকত, তা হলেই তারা ম্যাচ জিতে মূলপর্বে উঠে পড়ত। কিন্তু বৃষ্টিই তা হতে দিল না।

ওয়েস্ট ইন্ডিজের আরভিন লিউইস ৬৬ ও মারলন স্যামুয়েলস ৫১ রান করেন। ক্রিস গেল প্রথম বলেই আউট হয়ে যান। জেসন হোল্ডারের দলের দুই বোলার কেমার রোচ ও অ্যাশলে নার্স দু’টি করে উইকেট নেন।

কোন মন্তব্য নেই: