কোকরাঝাড় : কোকরাঝাড়ে রেল অবরোধ প্রত্যাহার করেছে আদিবাসী ন্যাশনাল কনভেনশন কমিটি (এএনসিসি)। জনজাতির মর্যাদা প্রদান সম্পর্কে সরকারের সঙ্গে আলোচনার ব্যবস্থা এপ্রিলের মধ্যেই করা হবে, প্রশাসনের কাছ থেকে এই আশ্বাস পেয়ে দুপুর বারোটায় আহূত রেল অবরোধ প্রত্যাহার করেছে সংগঠনটি।
এএনসিসি-র রেল অবরোধের ফলে বেশ কয়েকটি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। অবরোধ প্রত্যাহারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। যে সকল ট্রেন অবরোধের ফলে আটকে পড়েছিল সেগুলি যথাক্রমে আপ ও ডাউন কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্ৰেস, আপ ও ডাউন ধুবড়ি প্যাসেঞ্জার, আপ ও ডাউন বিজি প্যাসেঞ্জার। এছাড়া পশ্চিমবঙ্গের কামাখ্যাগুড়িতে আটকে রাখা হয়েছিল নিউ তিনসুকিয়া এক্সপ্ৰেস। নিউ বঙাইগাঁও স্টেশনে আটকে রাখা হয়েছিল ডাউন রাজধানী এক্সপ্ৰেস। এভাবে নিউ কোচবিহার স্টেশনে রেখে দেওয়া হয়েছিল কামরূপ এক্সপ্ৰেসও। এছাড়া কামরূপ এক্সপ্ৰেস, আপ ডিব্ৰুগড়–নিউদিল্লি ব্ৰহ্মপুত্ৰ মেল, আপ নৰ্থইস্ট এক্সপ্ৰেসও সময়ের থেকে বশ কয়েকঘণ্টা দেরিতে যাতায়াত করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন