উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে উচ্চ পর্যায়ের বৈঠক জেলা প্রশাসনের - Aaj Bikel
উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে উচ্চ পর্যায়ের বৈঠক জেলা প্রশাসনের

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে উচ্চ পর্যায়ের বৈঠক জেলা প্রশাসনের

Share This

ঝাড়গ্রাম: মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হওয়ার পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে করলেন ঝাড়্গ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার ঝাড়্গ্রাম মহকুমা শাসকের মিটিং হলে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, ঝাড়্গ্রামের জেলা শাসক আর অর্জুন, মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাত,অতিরিক্ত জেলাশাসক টি বালসুভ্রমুনিয়াম, এসডিপিও দীপক সরকার, অতিরিক্ত বিদ্যালয় পরির্দশক মাধ্যমিক স্মৃতি মন্ডল, ঝাড়্গ্রাম জেলা শিক্ষা সংসদের অ্যাডভাইসারি কমিটির আহবায়ক সত্যন্দ্রনাথ ঘোষ সহ প্রমুখ।এছাড়াও বিদ্যুৎ, পরিবহন, দমকল সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবছর আগামী সাতাশ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবার ঝাড়গ্রাম জেলায় মোট ১০ হাজার ৫১২ জন পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ঠেকাতে মোবাইল ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা দফতর। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনজন মোবাইল ব্যবহার করার অনুমতি দিয়েছিল শিক্ষা দফতর। তবে এবারে প্রশ্ন পত্র খোলার সময় আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেনা। এবারের পরীক্ষাতে মোট সেন্টার ২৫ টি। যার মধ্যে ম্যান ভ্যানু ১৩ টি এবং সাব ভ্যানু ১২ টি। গত বারের মতো এবারও পরীক্ষার্থীদে যাতায়াত এবং অন্যান্য বিষয় গুলি মসৃণ করা হয়েছে।
 
পরীক্ষার্থীদের যে কোন শারীরিক অসুস্থতা মোকাবিলা করতে প্রস্তুত থাকবে মেডিক্যাল টিম।তবে এবার মোবাইল ফোন ব্যবহার বিষয়ে বিশেষ সাবধানতা নেওয়া হয়েছে।কোনভাবেই যাতে প্রশ্ন পত্র ফাঁস না হয় তার জন্যই এই উদ্যোগ। এছাড়াও পরীক্ষার্থীদের যাতায়াতের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে রাস্তায় কোনও বালি গাড়ী যাতায়াত করতে দেওয়া হবে না বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে। এবিষয়ে ঝাড়্গ্রামের মহকুমা শাসক নকুলচন্দ্র মাহাত বলেন, "কোনভাবেই যাতে প্রশ্ন পত্র ফাঁস না হয় তার জন্যই তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যে কোন শারীরিক অসুস্থতা মোকাবিলা করতে প্রস্তুত থাকবে মেডিক্যাল টিম"।

কোন মন্তব্য নেই: