শিয়ালদহ-মালদহ, হাওড়া-পুরীর মধ্যে বিশেষ ট্রেন - Aaj Bikel
শিয়ালদহ-মালদহ, হাওড়া-পুরীর মধ্যে বিশেষ ট্রেন

শিয়ালদহ-মালদহ, হাওড়া-পুরীর মধ্যে বিশেষ ট্রেন

Share This

কলকাতা:  ট্রেনে যাত্রীর চাপ কমাতে শিয়ালদহ ও মালদহ ও র মাঝে হাওড়া ও পুরীর মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল | বৃহস্পতিবার পূর্ব রেল সুত্রে জানা গেছে শিয়ালদহ ও মালদহের মধ্যে দু‘জোড়া ও হাওড়া ও পুরীর মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।

ট্রেনে যাত্রীর চাপ কমাতে শিয়ালদহ ও মালদহের মাঝে দু‘জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ২৩ ও ২৫ মার্চ রাত ১১টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ০৩১৪৭ শিয়ালদহ-মালদহ বিশেষ ট্রেন। মালদহ পৌঁছোবে পর দিন সকাল সাড়ে ছ’টায়। ওই দু’দিন অর্থাৎ ২৪ ও ২৬ মার্চ ফিরতি ট্রেন মালদহ থেকে ছাড়বে রাত ১০ টায়। শিয়ালদহে এসে পৌঁছোবে পর দিন ভোর পৌনে পাঁচটায়।

অন্যদিকে, হাওড়া ও পুরীর মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ০৩০০৫ হাওড়া-পুরী বিশেষ ট্রেন ২৮ মার্চ আগামী বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে হাওড়া থেকে। পুরী পৌঁছোবে পর দিন বেলা ১০টায়। ফিরতি ট্রেন পরের দিন বৃহস্পতিবার ছাড়বে রাত সওয়া ১১টায়। ট্রেনটি হাওড়া পৌঁছোবে শুক্রবার ১০ টা ৪০-এ। ট্রেনে বাতানুকুল কামরা থাকবে। পূর্ব রেল সুত্রে এ কথা জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই: