নীতিশের দলে ফের যোগ দিলেন জেডইউ-র একদা সৈনিক নরেন্দ্র সিং - Aaj Bikel
নীতিশের দলে ফের যোগ দিলেন জেডইউ-র একদা সৈনিক নরেন্দ্র সিং

নীতিশের দলে ফের যোগ দিলেন জেডইউ-র একদা সৈনিক নরেন্দ্র সিং

Share This


পাটনা : বিহারের উপনির্বাচনের ঠিক আগে এনডিএ-কে ঝটকা দিয়ে এনডিএ থেকে বেড়িয়ে গিয়ে মহাজোটে সামিল হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তান আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) কেন্দ্রীয় সভাপতি জিতনরাম মাঝি| এবার সেই দলকে ঝটকা দিয়ে দল ত্যাগ করে নীতীশ কুমারের দল জেডিইউ-তে যোগ দিলেন হিন্দুস্তান আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) -র একদা সৈনিক নরেন্দ্র সিং| সোমবার পুত্র সুমিত সহ বেশ কিছু অনুগামীকে নিয়ে নীতীশ কুমারের দলে যোগ দিলেন নরেন্দ্র সিং|

 এদিন তিনি দল ত্যাগের পর জানিয়েছেন, আমি জেডইউ-র ঘরের লোক| ফের ঘরেই ফিরে এলাম| এদিন তাকে দলের সদস্য পদ দিতে স্বয়ং নীতীশ কুমার উপস্থিত ছিলেন| এর থেকে বোঝা যায় নরেন্দ্র সিং-এর গুরুত্ব বিহারের রাজনীতিতে কতখানি| এদিন নতুন দলে যোগ দিয়ে নরেন্দ্র জানিয়েছেন, আমি আগে জেডইউতে ছিলাম ফের নিজের ঘরে ফিরে এলাম| তিনি বলে, আমার সঙ্গে এক ডজন সমর্থক এদিন জেডইউতে যোগ দিয়েছে| তিনি বলেন জিতনরামের জন্যই আমি এক সময় নীতিশজীর দল ছেড়ে ছিলাম| কিন্তু জিতনরাম আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মহাজোটে সামিল হয়েছে| আমরা নীতিশের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেও তার ভাল দিক গুলির সমর্থন করেছি| প্রসঙ্গত, নরেন্দ্র সিং এনডিএ এক এবং দুইয়ের সময় জেডইউতে ছিলেন| কিন্তু নীতিশ কুমার যখন আরজেডি-র সঙ্গে জোট করেছিল তার প্রতিবাদে নরেন্দ্র সিং দল ত্যাগ করে জিতনরামের দলে যোগ দেন| এখন জিতনরাম লালুর সঙ্গে হাত মেলানোর কারণে নরেন্দ্র সিং ফের জেডইউতে সামিল হলেন|

কোন মন্তব্য নেই: