গাজন মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দিরে বসানো হল সিসিটিভি ক্যামেরা - Aaj Bikel
গাজন মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দিরে বসানো হল সিসিটিভি ক্যামেরা

গাজন মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দিরে বসানো হল সিসিটিভি ক্যামেরা

Share This

চুঁচুড়া : গাজন মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় বসানো হল সিসিটিভি ক্যামেরা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর৷ অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে৷

গাজন উপলক্ষে ইতিমধ্যেই ভক্তরা তারকেশ্বর মন্দিরের ভিড় জমাতে শুরু করে দিয়েছেন৷ দুধপুকুরে স্নান করে গলায় উত্তরীয় পরে পুজো দিয়ে সন্ন্যাস গ্রহণ করে এক মাস ব্রত পালন করেন৷ কথিত আছে, পূর্বে বাণরাজা এর সূচনা করেছিলেন। তারকাসুর স্বর্গরাজ্য অধিকার করায় দেবতারা দিশাহারা হয়ে পড়েছিলেন। তারকাসুরের বর ছিল শুধুমাত্র শিবপুত্রই তাকে হত্যা করতে পারবে৷ প্রতিবছর কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার মানুষ নিজেদের মনস্কামনা পূরণের জন্য তারকেশ্বরের বাবার কাছে এসে সন্ন্যাস গ্রহণ করেন৷ এই উপলক্ষে শ্রাবণ মাসের মতোই চৈত্র মাসজুড়ে তারকেশ্বরে মেলা চলে৷

কোন মন্তব্য নেই: