দুই মাওবাদী নেতার সম্পত্তি ক্রোক করল ইডি - Aaj Bikel
দুই মাওবাদী নেতার সম্পত্তি ক্রোক করল ইডি

দুই মাওবাদী নেতার সম্পত্তি ক্রোক করল ইডি

Share This


নয়াদিল্লি  : দুই শীর্ষ মাওবাদী নেতার সম্পত্তি ক্রোক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তাদের নামে থাকা প্রায় ৬৮ লক্ষ টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে।

ইডি সূত্রে খবর, এই নিয়ে দ্বিতীয়বার শীর্ষ মাওবাদী নেতৃত্বের সম্পত্তি ক্রোক করা হল। এর আগে গতমাসে ঝাড়খণ্ডের মাওবাদী-কমান্ডার সন্দীপ যাদবের প্রায় ৮৬ লক্ষ টাকার সম্পত্তি ক্রোক করেছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।
এবার তার ভাই বিহারের মাওবাদী নেতা প্রদ্যুম্ন শর্মা ও প্রমোদ শর্মার বিরুদ্ধে অভিযান চালায় ইডি। মূলত, এই দুজনের বিরুদ্ধে ৬৭টি এফআইআর ও চার্জশিট দাখিল করে রাজ্য পুলিশ। সেই প্রেক্ষিতেই দুজনের বিরুদ্ধে তছরুপ রোধ আইনের ধারাতে মামলা দায়ের করে ইডি। ইডি সূত্রে খবর, প্রদ্যুম্ন কুন্দনজি, লালহা, সাকেত, অনিশজি বিভিন্ন ছদ্মনাম ছিল। বিহার-ঝাড়খণ্ডে মগধ জোনের বিশেষ এরিয়া কমিটির ভারপ্রাপ্ত নেতা প্রদ্যুম্ন। অন্যদিকে, বানোয়ার সাব-এরিয়া জোনাল কমিটির সচিব পদে রয়েছে প্রমোদ।

উল্লেখ্য, মাওবাদীদের অর্থ জোগানের রাস্তা বন্ধ করতে এবার নিরাপত্তাবাহিনী, পুলিশ ও এনআইএ-র পাশাপাশি আর্থিক তছরুপ রোধ আইনে ব্যবস্থাগ্রহণ করছে ইডি। সেই প্রেক্ষিতেই মাওবাদী নেতাদের নামে থাকা ও বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার পন্থা অবলম্বন করছে ইডি।

কোন মন্তব্য নেই: