রাত পোহালেই রাজ্যসভার ১০ টি আসনে ভোট উত্তরপ্রদেশে - Aaj Bikel
রাত পোহালেই রাজ্যসভার ১০ টি আসনে ভোট উত্তরপ্রদেশে

রাত পোহালেই রাজ্যসভার ১০ টি আসনে ভোট উত্তরপ্রদেশে

Share This


লখনউ   : রাত পোহালেই রাজ্যসভার ১০ টি আসনে ভোট উত্তরপ্রদেশে| এই নির্বাচনে ১০ টি সিটের ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে| এই ১১ জনের মধ্যে বর্তমান বিধানসভার সদস্য সংখ্যার নিরিখে বিজেপি ৮ টা সিট এবং সপা একটি সিট পাবে বলে মনে করা হচ্ছে| কিন্তু একটি সিটের মধ্যে জোরদার লড়াই হবে বলে জানা গিয়েছে| ওই সিটটার ফল কি হবে তা এখনও পর্যন্ত অনিশ্চিয়তার মধ্যে রয়েছে| দশম রাজ্যসভা সিটের জন্য লড়াই হবে বিজেপির অনিল আগরওয়াল এবং বিএসপির ভীমরাও আম্বেদকরের মধ্যে |

 এই সিটটির জন্য বিএসপি এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে| বিজেপি আপ্রাণ চেষ্টা করছে ৯ টা সিট পাওয়ার জন্য| অন্য দিকে অখিলেশও উঠে পড়ে লেগেছে বিজেপির আশায় জল ঢেলে দিতে| আসলে জানা গিয়েছে, ৩৭ জন বিধায়কের ভোটে একজন রাজ্যসভার সদস্য হতে পারেন| সেই হিসাবে বিজেপির ৮ টা ভোটে জয় নিশিত| অন্য দিকে সেই হিসাবে অখিলেশের দল একটি সিটে জিতবে| কিন্তু দশম সিটের জন্য বিজেপির ঝুলিতে যা ভোট রয়েছে তাতে নবম সিটটি পাওয়ার জন্য বিজেপির আরও ন’টি ভোটের প্রয়োজন| অন্যদিকে সপার ঝুলিতে অতিরিক্ত ১০ ভোট রয়েছে যা বিএসপি-র দিকে যাবে বলে অখিলেশ জানিয়েছেন| এই অবস্থায় বিজেপি নির্দলের ভোটের দিকে তাকিয়ে রয়েছে|

কোন মন্তব্য নেই: