সুকমায় শক্তিশালী দু’টি আইইডি বিস্ফোরক উদ্ধার করল নিরাপত্তা বাহিনী - Aaj Bikel
সুকমায় শক্তিশালী দু’টি আইইডি বিস্ফোরক উদ্ধার করল নিরাপত্তা বাহিনী

সুকমায় শক্তিশালী দু’টি আইইডি বিস্ফোরক উদ্ধার করল নিরাপত্তা বাহিনী

Share This


রায়পুর : ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় শক্তিশালী দু’টি শক্তিশালী ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করল নিরাপত্তা বাহিনী| বৃহস্পতিবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার সুকমা জেলার মাওবাদী অধ্যুষিত এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন কান্সারাম নুল্লাহ-র সন্নিকটে দু’টি শক্তিশালী আইইডি বিস্ফোরক উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| পুলিশ কর্তার প্রাথমিক অনুমান, মাওবাদীরাই আইইডি বিস্ফোরক দু’টি পুঁতে রেখেছিল|

উদ্ধার হওয়া দু’টি আইইডি-র ওজন যথাক্রমে ৮ কিলোগ্রাম এবং ৭ কিলোগ্রাম| দু’টি আইইডি বিস্ফোরকই নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড| উল্লেখ্য, গত ১৩ মার্চ ভয়াবহ মাওবাদী হামলায় রক্তাক্ত হয় সুকমা জেলা| আইইডি বিস্ফোরণে প্রাণ হারান সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ন’জন জওয়ান| ওই ঘটনার পর থেকেই মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

কোন মন্তব্য নেই: