শিবসাগরে উদ্ধার চিতা শাবক - Aaj Bikel
শিবসাগরে উদ্ধার চিতা শাবক

শিবসাগরে উদ্ধার চিতা শাবক

Share This


শিবসাগর : শিবসাগর জেলার বকতায় একটি চিতা-শাবক উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে তার বাচ্চাকে মুখ দিয়ে কামড়ে ধরে বকতার বরবিলে দিসাং নদী পার হচ্ছিল চিতাবাঘটি। কিন্তু নদীর পারে সে সময় মানুষের আগমন টের পেয়ে বাচ্চাকে ছেড়ে পালিয়ে যায় তার মা।

কিছুক্ষণ পর বকতা বরবিল এলাকার দিসাং নদীর পার দিয়ে যাচ্ছিলেন কয়েকজন কাঠুরে। তারা নদীর পাড়ে অসহায় অবস্থায় চিতা শাবককে দেখে পার্শ্ববর্তী গ্রামের মানুষজনকে ডেকে জড়ো করেন। ঘটনার খবর চাউর হতে সময় লাগেনি। এক এক করে বহু মানুষ জমায়েত হয়ে যায় নদীর পাড়ে। তারা চিতা শাবককে তুলে প্রথমে লাগোয়া বাড়িতে নিয়ে গরুর দুধ খাওয়ান। এর পর সকলে মিলে বকতায় বনকর্মীদের হাতে সমঝে দিয়েছেন মা-হারা চিতা শাবককে।

কোন মন্তব্য নেই: