পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি - Aaj Bikel
পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি

Share This

এগরা : পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনও।তার আগেই মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার পানিপারুলে বিজেপি দলীয় কার্যালয়ের কর্মী-সমর্থকদের নিয়ে সভার আয়োজন করল । বিজেপি নেতৃত্বের দাবি,পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই সংগঠন বৃদ্ধির লক্ষ্যে মূলত এই সভা।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প এলাকার সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মীদের।বিজেপির অভিযোগ,তৃণমুলের দুর্নীতি ও দলতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।এদিন উপস্থিত ছিলেন এগরা-২ব্লক বিজেপির সভাপতি রাধাগোবিন্দ দাস,জেলা কমিটির এস সি মোর্চার সভাপতি সুদাম পণ্ডিত,কাঁথি সাংগঠনিক জেলা কমিটির সদস্য পরিমল মজুমদার,এগরা-২ব্লক যুব মোর্চার সভাপতি দেবাশিষ আচার্য প্রমুখ।সভায় শতাধিক বিজেপি কর্মী-সমর্থকেরা হাজির ছিলেন।

কোন মন্তব্য নেই: