নয়াদিল্লি: অনির্দিষ্টকালের জন্য শুক্রবার থেকে অনশনে বসতে চলেছেন আন্না হাজারে। লোকপাল বিল এবং কৃষকদের জন্য একাধিক দাবিতে দিল্লির রামলীলা ময়দানে ফের অনশনে বসতে চলেছেন বর্ষীয়ান গান্ধীবাদী এই নেতা।
কেন্দ্রে লোকপাল এবং অনান্য রাজ্যগুলির জন্য লোকায়ুক্ত চালু করার পাশাপাশি স্বামীনাথন কমিশন কমিটির সুপারিশ কার্যকর করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন তিনি। তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকার বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করেননি। আর তাই আজ আমরণ অনশনে বসবেন তিনি। প্রসঙ্গত, লোকপালের দাবিতে ২০১১ সালে অনশনে বসেছিলেন আন্না। প্রায় সাত বছর বাদে ফের একবার দুর্নীনির বিরুদ্ধে অহিংসার পন্থা অবলম্বন করে রামলীলায় অনশনে বসবেন।
অন্যদিকে অনশন থেকে বর্ষীয়ান এই গান্ধীবাদী নেতাকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেই অনুযায়ী মধ্যস্থতাকারী হিসেবে আসরে নেমেছিলেন মহারাষ্ট্রের সেচমন্ত্রী গিরিশ কুমার। কিন্তু সেই পদক্ষেপ ফলপ্রসূ হয়নি। আজ অনশন মঞ্চে আন্না হাজারের সঙ্গে থাকবেন তার ছয় হাজার অনুগামী। পাশপাশি দেশের কৃষকদের স্বপক্ষে দাঁড়িয়ে আন্না হাজারে দাবি করেছেন, নীতি আয়োগ এবং নির্বাচন কমিশনের জন্য এগ্রিকালচার প্রাইজ কমিশন স্থাপন করতে হবে। যাতে করে কৃষকেরা তাদের ফসলের ন্যায্য দাম পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন