তৃণমূল বিধায়কের অ্যাকাউন্ট থেকে সাড়ে ৩ লক্ষ টাকা গায়েব - Aaj Bikel
তৃণমূল বিধায়কের অ্যাকাউন্ট থেকে সাড়ে ৩ লক্ষ টাকা গায়েব

তৃণমূল বিধায়কের অ্যাকাউন্ট থেকে সাড়ে ৩ লক্ষ টাকা গায়েব

Share This

কলকাতা: ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাড়ে তিন লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। এদিন রাজ্যসভার ভোট উপলক্ষে বিধানসভায় এসে এমনই অভিযোগ করেছেন তিনি। বনশ্রীর দাবি, গতকাল রাতে একটি সংস্থার পক্ষ থেকে তাঁর অ্যাকাউন্ট থেকে সাড়ে তিন লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। ভোট দেওয়ার পর পুলিস ও সংশ্লিষ্ট ব্যাঙ্ককে ঘটনাটি জানাবেন তিনি।

কোন মন্তব্য নেই: