মডেল প্রশ্নকেই মাধ্যমিকের প্রশ্ন বলে চালানোয় বিভ্রান্তি - Aaj Bikel
মডেল প্রশ্নকেই মাধ্যমিকের প্রশ্ন বলে চালানোয় বিভ্রান্তি

মডেল প্রশ্নকেই মাধ্যমিকের প্রশ্ন বলে চালানোয় বিভ্রান্তি

Share This


আজ সকাল থেকে মাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্নপত্র ফাঁস নিয়ে বীরভূমে জেলা জু্ড়ে চর্চা। অভিযোগ, এদিন সকাল থেকে বিভিন্ন হোয়াটস গ্রুপে জীবনবিজ্ঞানের একটি প্রশ্নপত্র ছড়ায়। প্রথমে মনে করা হয়েছিল এটি বুঝি মঙ্গলবারের প্রশ্নপত্র, কিন্তু পরে দেখা সেটি পর্ষদের ওয়েবসাইটে দেওয়া মডেল প্রশ্নপত্রটিই। এই প্রশ্নপত্রটির উপর এডিট করে ২০১৮ সাল লেখা হয়। এর ফলে প্রাথমিকভাবে সেটি কিছুটা বিশ্বাসযোগ্য হলেও পরে আসল রহস্য ফাঁস হয়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছে, কে বা কারা এই বিভ্রান্তি ছড়িয়েছে তা নিয়ে সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হবে। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনা বসবেন বলেও জানিয়েছেন কল্যাণবাবু।

কোন মন্তব্য নেই: