কলকাতা: হিন্দির পর এবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার অভিযোগ উঠল। শিক্ষকরা জানান, নতুন পাঠ্যক্রমে ১১ এ নম্বর প্রশ্নটি বাইরে থেকে এসেছে। এই প্রশ্নের সর্বমোট নম্বর ৫। যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন এসেছে। কোনও সিলেবাস বর্হিভূত প্রশ্ন আসেনি।
এদিকে, এদিন এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দিতে অন্তত ৩০ নম্বর সিলেবাস বর্হিভূত প্রশ্ন এসেছে বলে প্রথম দিনই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ পর্ষদের কাছেও জমা পড়ে। তা নিয়ে কিছুটা সুর নরম করে সেদিন পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, এই অভিযোগ প্রশ্ন কমিটির কাছে পেশ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এদিন অঙ্কে একই অভিযোগ উঠলেও, তা নাকচ করে দিয়েছেন তিনি। যদিও একাধিক শিক্ষক দাবি করছেন, এই প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেই এসেছে। ফলে এ নিয়ে জোর বিতর্ক দেখা দিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন