দ্য ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট-২০১৮-র জন্য অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে৷ বেসিক সায়েন্স (বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স) পাঁচ বছরের অখণ্ড এমএসসি কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা৷ ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং ইউনিভার্সিটি অব মুম্বইয়ের অ্যাটমিক এনার্জি সেন্টার ফর এক্সসেলেন্স ইন বেসিক সায়েন্স-এ ওই কোর্স পড়ানো হয়৷
যোগ্যতা: ২০১৮-র পরীক্ষায় বসতে হলে ২০১৬, ২০১৭ বা ২০১৮ সালে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে মোট অন্তত ৬০ শতাংশ (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ) নম্বর সহ৷ ১১-১২ শ্রেণিতে অন্তত ৩টি বিষয় নিয়ে পড়ে থাকতে হবে এই ৫ বিষয়ের মধ্যে থেকে: বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স৷ জন্মতারিখ হতে হবে ১-৮-১৯৯৮ তারিখে বা তার আগে৷ তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
পরীক্ষার নানা তথ্য: পরীক্ষা হবে ২ জুন, ২০১৮ তারিখে৷ ভারতের বিভিন্ন শহরে ১০৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত৷ এই কোর্সে ভর্তি হওয়া প্রত্যেক ছাত্রছাত্রীই ইনস্পায়ার স্কলারশিপ পাওয়ার যোগ্য হবেন৷ এই স্কলারশিপের অধীনে বছরে ৬০,০০০ টাকা ও অতিরিক্ত ফি হিসাবে ২০,০০০ টাকা দেওয়া হবে৷
পরীক্ষার প্রশ্নপত্র হবে ৫টি ভাগে: ১ম ভাগে ৩০ নম্বরের জেনারেল স্টাডিজ ও ২য় থেকে ৫ম ভাগে বিষয় অর্থাৎ বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স– প্রতিটি ৫০ নম্বর করে৷ চাইলে সব ভাগের প্রশ্নপত্রই উত্তর করতে পারেন, নম্বর ধরা হবে ১ম ভাগের এবং সবচেয়ে বেশি নম্বর ওঠা ৩টি বিষয়ের৷ অবজেক্টিভ টাইপের প্রশ্নপত্র হবে, তার কোনো-কোনোটায় একাধিক ঠিক উত্তর থাকতে পারে৷ নম্বর পাওয়া যাবে সব ঠিক উত্তরগুলো চিহ্নিত করলে, কোনো ভুল উত্তর চিহ্নিত না করে৷ প্রশ্ন হবে শুধু ইংরেজিতে৷ জোনারেল সেকশনে কোনো নেগেটিভ মার্কিং নেই৷
আবেদনের ফি: সাধারণ ও ওবিসি পুরুষ প্রার্থীদের জন্য অনলাইন ফি ১,০০০ টাকা৷ তপশিলি পুরুষ, শারীরিক প্রতিবন্ধী ও সমস্ত বিভাগের মহিলা প্রার্থীদের জন্য অনলাইন ফি ৫০০ টাকা৷ ফি দিতে হবে নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে৷
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে বা অফলাইনে৷ www.nestexam.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে৷ ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী ফর্ম পূরণ করবেন৷ অনলাইনে আবেদন করা যাবে ৫ মার্চের মধ্যে৷ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২৫ এপ্রিল থেকে৷ ফল বেরোবে ১৮ জুন ২০১৮ তারিখে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন