‘রাজ্যে বেকার এবার ভাড়া করে আনতে হবে’ - Aaj Bikel
‘রাজ্যে বেকার এবার ভাড়া করে আনতে হবে’

‘রাজ্যে বেকার এবার ভাড়া করে আনতে হবে’

Share This

কলকাতা: অর্থমন্ত্রী অমিত মিত্র চলতি বাজেটে যেভাবে চাকরির দেওয়ার পরিসংখ্যান উল্লেখ করেছেন, তাতে আগামী দিনে বিহার, ওড়িশা থেকে বেকার যুবক-যুবতীদের ভাড়া করে আনতে হবে। সোমবার বিতর্কে অংশ নিয়ে রাজ্য বাজেট প্রসঙ্গে এমনই কটাক্ষ করলেন সিপিএম বিধায়ক শেখ আমজাদ হোসেন। 


তাঁর কথায়, বাজেটে অর্থমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে মোট ৯০ লক্ষ ছেলেমেয়ে চাকরি পেয়েছে। এই পরিসংখ্যান যদি ঠিক হয়ে থাকে, তাহলে রাজ্যের প্রতিটি বুথে ১১৫ জন করে যুবক-যুবতী চাকরি পেয়ে গিয়েছেন। তার উপর মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করেছেন, রাজারহাটে সিলিকন ভ্যালি তৈরি করবেন। তাতে আবার অতিরিক্ত ২০ লক্ষ চাকরির সুযোগ তৈরি হবে। সেই সূত্রেই আমজাদ সাহেব বলেন, রাজ্যের ছেলেমেয়েরা তো সব চাকরি পেয়েই গিয়েছেন। ফলে বিহার-ওড়িশা থেকে এবার বেকার ভাড়া করে আনতে হবে।

আরও পড়ুন- কারা কারা ফেসবুক করেন? এবার আরও বেশি করে করুন: মমতা


একই সঙ্গে আগামী অর্থবর্ষ থেকে বাজেটে পরিকল্পনা ও পরিকল্পনা বহির্ভূত খাতকে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন তরুণ এই বাম বিধায়ক। ভারতের মতো কল্যাণকর দেশে যা রাষ্ট্রের উপর আঘাত বলেও বর্ণনা করেন তিনি। পরিবর্তনের জমানায় রাজ্যে কৃষকদের অবস্থা আরও করুণ হয়েছে বলেও মনে করেন কৃষক পরিবারের সদস্য বলে দাবি করা এই বিধায়ক। যার জেরে রাজ্যে ২০০ জন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি। সেই সূত্রেই আমজাদ আরও বলেন, রাজ্য সরকার তার আর্থিক সমীক্ষায় উল্লেখ করছে, কৃষকদের বার্ষিক আয় ২ লক্ষ ৩৯ হাজার টাকা। অথচ চলতি বাজেটে রূপশ্রী প্রকল্পে প্রান্তিক পরিবারের বিবাহযোগ্য মেয়েদের বিয়ে দিতে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেও তার সীমা রাখা হয়েছে বছরে দেড় লক্ষ টাকা। এই ঘটনা প্রমাণ করে যে, রাজ্য সরকার চায় না, রূপশ্রী প্রকল্পের লাভ বাংলার কৃষকরা পান।


আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি  

আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ 







আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা 

























পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)

কোন মন্তব্য নেই: