OMG! পরীক্ষার আবেদনপত্রেও নিজস্বী! পড়ুয়াদের কাণ্ডে বিপাকে বোর্ড - Aaj Bikel
OMG! পরীক্ষার আবেদনপত্রেও নিজস্বী! পড়ুয়াদের কাণ্ডে বিপাকে বোর্ড

OMG! পরীক্ষার আবেদনপত্রেও নিজস্বী! পড়ুয়াদের কাণ্ডে বিপাকে বোর্ড

Share This


জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পড়েছে মহা মুশকিলে৷ আবেদনপত্রে দেওয়া ছবি নিয়ে তৈরি হয়েছে বিভ্রাট৷ সেখানে কেউ দিয়েছেন নিজস্বী, কেউ দিয়েছে পাহাড়ে দাঁড়িয়ে তোলা ছবি৷ কারও বা একেবারে মডেলের মতো পোজ৷ এই সব আবেদনকারীকে নিয়ে তৈরি হয়েছে বেজায় সমস্যা৷

এবার রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে প্রবেশিকা পরীক্ষা নেবে, তাতে আবেদন করেছেন এক লক্ষ ২৫ হাজারেরও বেশি পড়ুয়া৷ প্রায় ৮০০ ছাত্রছাত্রীর আবেদনপত্রে রয়েছে এমন সব ছবি৷ নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদনের সময়ে আবেদনকারীকে নিজের ছবি ও সই দিতে হয়৷ পাসপোর্ট মাপের সেই ছবিতে আবেদনকারীর মুখ স্পষ্ট হতে হবে৷ এবং ছবির পটভূমি হতে হবে হাল্কা রঙের৷ রোদচশমা পরা ছবি দেওয়া যাবে না৷ আগেই এই মর্মে নির্দেশ দিয়েছে বোর্ড৷ ছবি এবং সইয়ের নির্দিষ্ট মাপও বলে দেওয়া হয়েছে৷ কিন্তু আবেদনপত্র যাচাই করতে গিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের লোকজনের মাথায় হাত৷

বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানান, এই ধরনের আবেদনকারীকে বারবার এসএমএস করে বিষয়টি জানিয়েও কোনও ফল হয়নি৷ শেষ পর্যন্ত বোর্ডের ওয়েবসাইটে তাঁদের আবেদনের ক্রমিক নম্বর জানিয়ে দেওয়া হয়েছে৷ তিনি বলেন, ‘‘এর পরেও যদি তাঁরা ঠিকঠাক ছবি এবং সই আপলোড না করেন, আবেদন বাতিল হবে৷’’ আগামী ২২ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রয়েছে৷

কোন মন্তব্য নেই: