গুয়াহাটি : চতুৰ্দশ অসম বিধানসভায় বাজেট অধিবেশনের আজ শুক্রবার চতুৰ্থ দিনের কাৰ্যসূচিতে মাছ খামারের কর্মচারীদের ন্যায্য বেতন প্রসঙ্গে উত্থাপিত প্রশ্নের জবাব দিয়েছেন বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
ধুবড়ি জেলার আগমণিতে অবস্থিত মাছ খামার থেকে যা উপার্জন হয়, তুলনামূলকভাবে আয়ের চেয়ে সংশ্লিষ্ট কৰ্মচারীদের বেতন খাতে বেশি খরচ হচ্ছে বলে বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক অশ্বিনী রায় চৌধুরী। এ প্রসঙ্গে লোকসানের হাত থেকে রক্ষা পেতে তিনি জরাজীৰ্ণ খামারকে উন্নত করতে সরকার কী ব্যবস্থা নিয়েছে, এ সম্পর্কে কোনও যোজনা রয়েছে কিনা জানতে চান বিধায়ক অশ্বিনী। বিধায়ক বলেন, ধুবড়িতে ইলিশ মাছ উপলব্ধ। এই মাছের চাহিদাও প্রচুর। তাই ইলিশ মাছের চাষ করে এর উৎপাদন বাড়ানোর পরামৰ্শ দিয়েছেন বিধায়ক রায়চৌধুরী।.
এ সম্পর্কে মৎস্য দফতরের মন্ত্ৰী পরিমল শুল্কবৈদ্য জানান, আগমণিতে ৪.১০ হেক্টর জমির ওপর রয়েছে মাছ খামার। এর মধ্যে জলাশয় রয়েছে ২.৬৬ হেক্টর। এই খামার থেকে সরকার ২০১৬-১৭ সালে ৭,২০০ টাকা রাজস্বের পাশাপাশি ২০১৭-১৮ সালের জানুয়ারি পর্যন্ত ১৯,৯৫০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। জরাজীৰ্ণ এই ফাৰ্মকে সংস্কার করে আরও উন্নত করতে রাষ্ট্ৰীয় কৃষি বিকাশ যোজনার অধীনে মৎস্য অধিকরণ গত ২ ফেব্ৰুয়ারি ৪,৫৫,৭০৬ টাকা এস্টিমেটেড মূল্যের বিপরীতে টেন্ডার গ্ৰহণ করেছে।
ডিব্ৰুগড় জেলার মরান নির্বাচন এলাকার মৎস্য মহল আবণ্টনের প্ৰসঙ্গ উত্থাপন করে বিধায়ক চক্ৰধর গগৈ টেন্ডারের চুক্তি অনুসারে আবণ্টনপ্রাপ্ত মৎস্য মহলগুলো থেকে কিস্তিতে যে টাকা আদায় করা হচ্ছে সে সম্পর্কে তাঁর সন্দেহ ও আশঙ্কা ব্যক্ত করেছেন। এছাড়া অঞ্চলের খাল-বিল-জলাশয়-সহ মৎস্য মহলগুলোতে স্থানীয় বেকারদের আবণ্টন করার ওপর গুরুত্ব প্রদান করেন বিধায়ক গগৈ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন