পৃথক রাজ্য ও সাম্প্রদায়িকতা ইস্যুতে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাইল সিপিআইএম - Aaj Bikel
পৃথক রাজ্য ও সাম্প্রদায়িকতা ইস্যুতে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাইল সিপিআইএম

পৃথক রাজ্য ও সাম্প্রদায়িকতা ইস্যুতে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাইল সিপিআইএম

Share This
আগরতলা  : ত্রিপুরায় এসে তিপ্রাল্যান্ডে ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অবস্থান স্পষ্ট না করায় উষ্মা প্রকাশ করেছে সিপিআইএম। পার্টির মতে সাম্প্রদায়িক ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরব থাকা সন্দেহের উর্ধ্বে না।
সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, "সোনামুড়ায় একেই মঞ্চে ছিলেন দুই নরেন্দ্র। কিন্তু এই দুই নরেন্দ্রের মধ্যে সম্পর্কের কথা প্রধানমন্ত্রী কিছুই বলেননি। অথচ পৃথক রাজ্যের দাবিদার আইপিএফটির প্রধান নরেন্দ্র চন্দ্র দেববর্মা সঙ্গেই বসেছিলেন তিনি। বিষয়টি এড়িয়ে যাওয়ার পিছনে কি যুক্তি রয়েছে তা স্পষ্ট করুন প্রধানমন্ত্রী"।
বিজন ধর আরও বলেন, "প্রধানমন্ত্রী যে জায়গা গুলিতে ভাষণ দিয়েছেন ওই সব এলাকা মিশ্র জনবসতিপূর্ণ।

সংখ্যালঘুদের বিষয়ে তার সরকারের অনেক মন্ত্রী নানা ধরনের বিরূপ মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্যের ফলে যথেষ্ট অশান্তিও সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজ্যে। তাদের অনেক মুখ্যমন্ত্রীও এই ধরনের স্পর্শকাতর মন্তব্য করেছেন। এখন রাজ্যে এসে প্রধানমন্ত্রীর উচিৎ ছিল সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে তার সরকার এবং দলের অবস্থান কি তা স্পষ্ট করা"।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব থাকা যথেষ্ট সন্দেহের সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ এসব বিষয়ে আতঙ্কিত।

কোন মন্তব্য নেই: