আগরতলা: ত্রিপুরায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিটফান্ড ইস্যুতেও রাজ্যের ক্ষমতাসীন দল সিপিআইএমকে বিঁধলেন। সরাসরি নাম না নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি জনগণের মাধ্যমে করা বার্তা দিয়েছেন।
জনগণকে সম্বোধিত করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "রাজ্য সরকার ১০০ টাকা খরচ করলে এর মধ্যে ৮০ টাকাই কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে। কিন্তু তাও জনগণের কাছে যায় না কিংবা হিসাব পাওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন কর্মসূচির সার্বিক বাস্তবায়ন হচ্ছে না।"
তিনি বলেন, "রোজভ্যালি ত্রিপুরার গরিবদের অর্থ লুঠে নিয়েছে । নিঃস্ব করে দিয়েছে গরিবদের। ফলে অনেকে আত্মহত্যা করেছেন। গরিবদের ধ্বংস করে দিয়েছে। কিন্তু সবাই জানে কারা এই লুঠের ফলে লাভবান হয়েছে, আর যারা এই লুঠের সঙ্গে যুক্ত তাদের সাজা দিতেই হবে। এখন এমন সাজা দিতে হবে যাতে তারা কোনও দিন এ ধরনের চেষ্টাও আর না করে।"
তিনি আরও বলেন, "রাজ্যে এমন পরিস্থিতি রয়েছে যে খুন হওয়ার পর পরিবারের লোকেরা থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে আগে পার্টি অফিসের অনুমোদন নিতে হয়। কমিউনিস্ট পার্টির অনুমোদন ছাড়া এই রাজ্যে সাধারণ মানুষের রেশন কার্ড হয় না।"
তিনি উল্লেখ করেন, "এই পরিস্থিতি বদল করতে হবে। ভোট না দিলে, সঙ্গে না এলে রেশন কার্ড, আধার কার্ড বাতিল করে দেওয়া রুখে দিতে হবে।" সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে বিজেপি রাজ্যের মানুষের কাছে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন