বিমানের দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা স্পাইস জেটের শতাধিক যাত্রীর - Aaj Bikel
বিমানের দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা স্পাইস জেটের শতাধিক যাত্রীর

বিমানের দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা স্পাইস জেটের শতাধিক যাত্রীর

Share This

চেন্নাই: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চেন্নাই থেকে দিল্লিগামী স্পাইস জেটের শতাধিক যাত্রী। উড়ানের সময় বোয়িং ৭৩৭ বিমানটির একটি চাকা ফেটে যায়। এরপরই কয়েক মিনিটের মধ্যে সেটিকে ফের রানওয়েতে ফিরিয়ে আনা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। 

 

স্পাইসজেটের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, “অনুমান করা হচ্ছে, স্পাইসজেটের চেন্নাই-দিল্লিগামী স্পাইসজেটের বিমানটির চাকা টেক অফ করার সময় ফেটে যায়। ক্রু-রা চেন্নাই বিমানবন্দরে ফিরে আসার এবং নিরাপদে অবতরণ করার সিদ্ধান্ত নেন। যাত্রীদের নিরাপদে অবতরণ করানো হয়। তাঁদের টার্মিনাল বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়েছে।” এদিকে, ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি কার্গো বিমান কম জ্বালানি থাকার কারণে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ২ টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে। 

 

বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বিমানটি দিল্লির উদ্দেশে টেকঅফের পরই চেন্নাই এটিসি-র এক কর্মী দেখতে পান চাকার অংশ বিশেষ ও হাইড্রলিক ফ্লুইড রানওয়েতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই পাইলটকে এই ঘটনার কথা জানানো হয়। মুহূর্তের মধ্যে রানওয়েতে ফিরিয়ে আনা হয় বিমানটিকে। নিরাপদেই অবতরণ করে সেটি। তবে, এই ঘটনার জেরে চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই: