বায়োলজির পর বিহারে এবার ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ফাঁস - Aaj Bikel
বায়োলজির পর বিহারে এবার ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ফাঁস

বায়োলজির পর বিহারে এবার ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ফাঁস

Share This

 

পাটনা: বিহারে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা অব্যাহত৷ সম্প্রতি বিহারের নওয়াদায় উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই বায়োলজির প্রশ্নপত্র ফাঁস হওয়ার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে৷ এবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে বিহারের সমস্তিপুর এবং ঔরঙ্গাবাদে৷


এদিন ভৌতবিজ্ঞান পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের মোবাইলের ওয়াটসআপে প্রশ্নপত্রের ছবি চলে আসে৷ শুধু তাই নয়, বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের চেনা পরীক্ষার্থীদের মোবাইলে এই প্রশ্নপত্রের উত্তর ওয়াটসআপে পোষ্ট করতে দেখা যায়৷ এই ঘটনায় পুলিশ ওয়াটসআপের পাঠান উত্তর থেকে টোকার অভিযোগে এক ছাত্রকে আটক করেছে৷

উল্লেখ্য, গত মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিনই স্যোশাল মিডিয়ায় বায়োলজির প্রশ্নপত্র ফাঁস হয়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সেই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী দলগুলির মধ্যে বাদানুবাদ শুরু হয়৷ শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী কৃষ্ণনন্দন বর্মাকে এই ঘটনায় মুখ খুলতে হয়৷ সরকারকে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়৷
অন্যদিকে, প্রথম দিন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিহার সরকারকে একহাত নিয়েছিলেন৷ তিনি পরীক্ষা বন্ধ করার দাবি জানিয়ে ছিলেন৷

কোন মন্তব্য নেই: