রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা - Aaj Bikel
রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা

রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা

Share This

রিটার্নিং অফিসার তমাল মজুমদারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী কাজে পক্ষপাতদুষ্ট কার্যকলাপ এবং অনিয়মের অভিযোগ এনে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিম জেলাট এডিএম তথা বনমালীপুর, প্রতাপগড়-সহ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্ব ছিল তাঁর উপর। 


জানা গিয়েছে, নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী কাজ না করায় তাঁর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ জমা পড়েছিল। তমাল মজুমদার ছাড়াও আরও কয়েকজন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এগুলি পরীক্ষা করে আগামী কয়েকদিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন আরও কয়েকজন আধিকারিককে তাঁদের কার্যকলাপ সম্পর্কে তাঁদের অবহিত করে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

কোন মন্তব্য নেই: