এগরা: শ্রমিক বিরোধী কেন্দ্রীয় বাজেট, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ও এফআরডিআই ব্যাংকিং বিলের বিরুদ্ধে পথে নামল তৃণমুলের বিভিন্ন শ্রমিক সংগঠন। রবিবার এগরা মহকুমা আইএনটিটিইউসি-র উদ্যোগে এগরা শহরে ধিক্কার মিছিল ও পথসভার আয়োজন করা হয়। প্রথমে এগরার দিঘা মোড় থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে পুরো এগরা শহর পরিক্রমা করা। দিঘামোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুঁশপুতুল দাহ করা হয়। তারপর এগরার দিঘামোড়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়।
পূর্ব মেদিনীপুর জেলার টেলি টাওয়ার ওয়ার্কার ইউনিয়নের সভাপতি উত্তম বারিক বলেন, "শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য পথে নামতে হয়েছে। নোট বাতিলের জন্য কয়েক হাজার শ্রমিক কর্মচ্যুত হয়েছে। কৃষকরা রাজধানীতে গিয়ে আত্মহত্যা করছে। ৩৪ বছর বিগত বাম সরকার বাংলাকে শেষ করে দিয়েছে। তৎকালীন বাম সরকার বাংলার শ্রমিক ও কৃষককে নানাদিক থেকে বঞ্চিত করে রেখেছিল। বর্তমান তৃণমুল সরকার সমস্ত স্তরের শ্রমিকদের সাহায্য করেছে। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য কিছুই করেনি। জিএসটির লাঘু করে লক্ষ লক্ষ শ্রমিক কর্মাহারা হয়েছে। সারাদেশ বেকারত্বে জর্জরিত।" উপস্থিত ছিলেন এগরা মহকুমা আইএনটিটিইউসির সভাপতি মানস রায়, সম্পাদক সেক সুরজ আলি, পূর্ব মেদিনীপুর জেলা লেবার ইউনিয়নের সভাপতি সন্দীপ পাত্র, এগরা শহর যুব তৃণমুলের সভাপতি কৌস্তুভ দাস, এগরা-২ ব্লকের পরিবহণ ইউনিয়নের সভাপতি সুধাকান্ত বারিক, নীলাঞ্জন মাইতি, নির্মল পাত্র, শাক্য সিংহ জানা সত্য চক্রবর্তী, বাবাই পাণ্ডে প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন