ফের নামল শহরের তাপমাত্রা, কেমন থাকবে আজ আবহাওয়া? - Aaj Bikel
ফের নামল শহরের তাপমাত্রা, কেমন থাকবে আজ আবহাওয়া?

ফের নামল শহরের তাপমাত্রা, কেমন থাকবে আজ আবহাওয়া?

Share This

কলকাতা: রবিবার কলকাতার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রী কমে গেল । শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি । রবিবার তা কমে দাঁড়াল ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রুয়ারি মাসজুড়ে একটা শীত শীত ভাব বজায় থাকবে । তাপমাত্রা ওঠানামা করবে । তাপমাত্রার এমন ওঠা নামা সম্পর্কে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘এটা ঋতু বদলের ইঙ্গিত । মার্চ থেকেই গরম পড়ার শুরু । তার আগে, ফেব্রুয়ারি মাস জুড়ে এমনই চলবে’ । আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা জানান, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে । এর জেরেই আগামী কয়েকদিন তাই আকাশ মেঘলা থাকবে ।
সোমবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা । রবিবারও কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা । বেলার দিকে তা পরিস্কার হয়। আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি । সর্বনিম্ন, ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৫৩ শতাংশ । সর্বনিম্ন,৪৭ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।

কোন মন্তব্য নেই: