মুম্বই বিমানবন্দরে পা রাখলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল - Aaj Bikel
মুম্বই বিমানবন্দরে পা রাখলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল

মুম্বই বিমানবন্দরে পা রাখলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল

Share This



মুম্বই  : সোমবার দুপুরে মুম্বই বিমানবন্দরে পা রাখলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল৷ শনিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশে ফিরলেন বিশ্বজয়ী নায়করা৷ মুম্বই বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটারদের ফুলের স্তবক ও মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়৷শনিবার নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত৷

টুর্নামেন্টে কোনও ম্যাচ না হেরে বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া৷ বিশ্বের প্রথম দল হিসেবে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ‘মেন ইন ব্লু’৷ মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদের পর অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক পৃথ্বী শ৷ নিউজিল্যান্ডের বে ওভালে ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে সহজেই জয়ে পৌঁছে দেন বাঁ-হাতি ওপেনার মনজ্যোত করলা৷ যদিও জয়সূচক রানটি আসে উইকেটকিপার ব্যাটসম্যান হার্দিক দেশাইয়ের ব্যাট থেকে৷ টুর্নামেন্টের সেরা অবশ্য সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিকারী শুমভন গিল৷

প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ২১৬ রান তোলে অস্ট্রেলিয়া৷ পঞ্চাশ ওভার খেলার আগেই ওয়া-পন্টিংদের উত্তরসূরিদের অল-আউট করে দেয় ‘মেন ইন ব্লু’৷ ভারতের হয়ে ঈশান, অনুকূল, নাগারকোটি ও অভিষেক দুটি করে উইকেট নেন৷ সিভম মাভির সংগ্রহ এক উইকেট৷ভারতের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়া তাদের শেষ ছ’টি উইকেট হারায় মাত্র ৩৩ রানে৷ রান তাড়া করতে নেমে মাত্র দু’ উইকেট হারিয়ে ৩৮.৫ ওভারে বিশ্ব খেতাব ভারত৷ ব্লু-আর্মির হয়ে ফাইনালে শতরান হাঁকালেন ওপেনার মনজ্যোত করলা৷ ১০২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন মনজ্যোত৷৪৭ রানে অপরাজিত থাকেন দেশাই৷ অধিনায়ক পৃথ্বী ২৯ ও শুভমন ৩১ রানে আউট হন৷

পৃথ্বী-শুভমন দ্রুত আউট হলেও ঠাণ্ডা মাথায় সেঞ্চুরি করে ভারতকে চ্যাম্পিয়নে স্বাদ দেন মনজ্যোত৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৪ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল দিল্লি তরুণ তুর্কি৷এদিন সেঞ্চুরি করে দেশকে বিশ্বকাপ এনে দিয়ে ম্যাচের সেরা হলেন মনজ্যোত৷

কোন মন্তব্য নেই: