কব্জির চোটে এবার দল থেকে ছিটকে গেলেন কুইন্টন ডি’কক - Aaj Bikel
কব্জির চোটে এবার দল থেকে ছিটকে গেলেন কুইন্টন ডি’কক

কব্জির চোটে এবার দল থেকে ছিটকে গেলেন কুইন্টন ডি’কক

Share This

ডারবন  : চোট অাঘাতে প্রোটিয়া শিবির থেকে ছিটকে গেল আরও এক ক্রিকেটার৷ অধিনায়ক ডু’প্লেসির পর এবার কব্জির চোটে এবার সিরিজের বাকি একদিনের ও টি-২০ সিরিজ থেকে ছিটকে গেল কুইন্টন ডি’কক৷ উইকেট কিপার তথা বাঁ-হাতি ব্যাটসম্যান প্রোটিয়া দলের অন্যতম সম্পদ ছিলেন৷

এর আগে চোটের কারণে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে যান এবি ডি’ভিলিয়ার্স৷ এবিডির পর প্রথম একদিনের ম্যাচে শতরান করা ডু’প্লেসিও আঙুলের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে যান৷ এবার তৃতীয় ধাক্কা খেল প্রোটিয়াশিবির৷ ডু’প্লেসির পরিবর্তে একদিনের সিরিজে নেতৃত্ব দিচ্ছেন মার্করাম৷ ডুপ্লেসি-ডিভিলিয়ার্সদের না পেয়ে এমনিতেই ভেঙে পড়েছে প্রোটিয়া ব্যাটিং৷ ভারতের সামনে দ্বিতীয় একদিনের খেলায় নির্ধারিত ৫০ ওভারের আগেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস৷ মাত্র ১১৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা৷ ভারতের চাহাল-কুলদীপ রিস্ট স্পিনার জুটির সামনে আট উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা৷ এবার ডি’কক ছিটতে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আরও সমস্যায় পড়বে বলে মত ক্রিকেটমহলের৷

কোন মন্তব্য নেই: