প্রয়াত প্রখ্যাত কবি মণীন্দ্র গুপ্ত - Aaj Bikel
প্রয়াত প্রখ্যাত কবি মণীন্দ্র গুপ্ত

প্রয়াত প্রখ্যাত কবি মণীন্দ্র গুপ্ত

Share This


কলকাতা : প্রয়াত হলেন প্রখ্যাত কবি মণীন্দ্র গুপ্ত| নিউমোনিয়া ও বার্ধক্যজনিত রোগে বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর| পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কবি মণীন্দ্র গুপ্ত| গত ২০ জানুয়ারি তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে| হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছিল কবি মণীন্দ্র গুপ্তকে| চিকিত্সায় সাড়া না দিয়ে বুধবার রাত দশটা নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর|

১৯২৬ সালে বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন কবি মণীন্দ্র গুপ্ত| অল্প বয়সেই তিনি বরিশাল থেকে চলে আসেন শিলচরে| শিলচরে কবির দাদুরবাড়ি| স্কুলের পড়াশোনা করেন দাদু বাড়ি থেকেই| এরপর তিনি কলকাতায় চলে আসেন| কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন| কবিতার জন্য ২০১১ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন কবি মণীন্দ্র গুপ্ত| ২০১০ সালে তিনি রবীন্দ্র পুরস্কার পান| কবিতা লেখার পাশাপাশি ছবি অঙ্কনের শখও ছিল মণীন্দ্রবাবুর|

কোন মন্তব্য নেই: