সবজু-ঝড় অব্যাহত, বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল - Aaj Bikel
সবজু-ঝড় অব্যাহত, বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল

সবজু-ঝড় অব্যাহত, বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল

Share This


নোয়াপাড়া : তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত| প্রত্যাশিতভাবেই নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস| নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে ৬৩,০১৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং| নোয়াপাড়ায় তৃণমূলের প্রাপ্ত ভোট হল-১,০১,৭২৯| নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুনীল সিং জয়ী হওয়ার পর ইতিমধ্যেই সবুজ আবির নিয়ে নোয়াপাড়ায় উল্লাস-আনন্দে মেতে উঠেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা| সিপিআইএম-এর সঙ্গে হাড্ডাহড্ডি লড়াইয়ের পর নোয়াপাড়া বিধানসভা আসনে দ্বিতীয় হয়েছে বিজেপি| তৃতীয় হয়েছে সিপিএম এবং চতুর্থ কংগ্রেস| নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট হল- ৩৮,৭১১| কংগ্রেসকে পিছনে ফেলে নোয়াপাড়ায় তৃতীয় হয়েছে সিপিআইএম| সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৩৫,৪৯৭| চতুর্থ স্থানাধিকারী কংগ্রেস প্রার্থী গৌতম বসুর প্রাপ্ত ভোট ১০,৫২৭ |

গত ২৯ জানুয়ারি, সোমবার নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনের ভোটদান পর্ব অনুষ্ঠিত হয়| বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে নোয়াপাড়ায়| নোয়াপাড়া বিধানসভা আসনে ভোট পড়েছিল ৭৫.৩ শতাংশ| বৃহস্পতিবার সকাল আটটা থেকে নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা শুরু হয় ব্যারাকপুর প্রশাসনিক ভবনে| নোয়াপাড়ায় মোট ভোটারের সংখ্যা হল ১,৯০,০৬৪| পোস্টাল ভোট পড়েছে ৪১টি (১৪টি বাতিল)| পোস্টাল ভোটে তৃণমূল পেয়েছে ৯টি ভোট, বিজেপি পেয়েছে ৭টি ভোট, সিপিআইএম পেয়েছে ৭টি ভোট এবং কংগ্রেস পেয়েছে ৪টি ভোট|

নোয়াপাড়া বিধানসভা আসনে এবার চর্তুমুখী লড়াই হয়েছে| নোয়াপাড়া বিধানসভা আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং| অন্যদিকে, সিপিআইএমকে পিছনে ফেলে নোয়াপাড়ায় দ্বিতীয় স্থান দখল করল বিজেপি| বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট হল-৩৮,৭১১| ভোট গণনা শুরু হতেই ধীরে ধীরে মার্জিন বাড়তে শুরু করে তৃণমূল কংগ্রেসের| প্রথম দিকে সিপিআইএম দ্বিতীয় স্থানে থাকলেও, বিজেপির সঙ্গে ব্যবধান খুবই কম ছিল| পরে বিজেপি উঠে আসে দ্বিতীয় স্থানে| দ্বিতীয় স্থান নিয়ে হাড্ডাহড্ডি লড়াই চলে সিপিআইএম ও বিজেপির মধ্যে|

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ আগস্ট প্রয়াত হন নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষ| মধুসূদনবাৱুর মৃতু্যর কারণে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে| গতবার বাম-কংগ্রেস জোটের সুবাদে কংগ্রেসের মধুসূদন ঘোষ হারিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু বসুকে| এবার সৱুজ-ঝড়ে জড়ের ধারা অব্যাহত রাখলেন তৃণমূল প্রার্থী সুনীল সিং|

কোন মন্তব্য নেই: