দৌলতাবাদ : মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৭২ ঘন্টারও বেশি সময়| দুর্ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত একযোগে উদ্ধারকার্য চালিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফ| বুধবার রাত পর্যন্ত ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয় ৪৩| বৃহস্পতিবার সকালে মাঝনদীতে ভেসে উঠল আরও একটি নিথর দেহ| সবমিলিয়ে দৌলতাবাস বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| কারণ, এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে মনে করা হচ্ছে| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মাঝনদীতে একটি দেহ ভাসতে দেখা যায়| স্থানীয় বাসিন্দারাই দেহটি উদ্ধার করেছেন| মৃতের নাম হল, হাজি আব্দুল মালেক| তাঁর বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে|
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি, সোমবার সকাল প্রায় ৭.১৫ মিনিট নাগাদ বহরমপুর-ডোমকল রাজ্য সড়কে সোনা রত্নাকর খালের উপর সেতুর ডান দিকের রেলিং ভেঙে প্রায় ৭০ ফুট নীচে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাসটি| বাসটি খালের নিচে কাদায় আটকে যায়| বুধবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল ৪৩ জনের দেহ| আর বৃহস্পতিবার সকালে মাঝনদীতে ভেসে উঠল আরও একটি নিথর দেহ| সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪৪ জনের দেহ উদ্ধার হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন