মানিককে রুখতে ফের ত্রিপুরা সফরে মোদী - Aaj Bikel
মানিককে রুখতে ফের ত্রিপুরা সফরে মোদী

মানিককে রুখতে ফের ত্রিপুরা সফরে মোদী

Share This

 

আজ বিকেল: দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আগামী বৃহস্পতিবার ফের ত্রিপুরা সফর নরেন্দ্র মোদীর। ওই দিন আগরতলা ও শান্তিরবাজারে দুটি জনসভা করার কথা মোদীর৷


প্রচারের শেষ মুহূর্তে রাজ্যে রীতিমতো ঝড় তুলতে বিজেপির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ বিজেপির শীর্ষ স্থানীয় প্রায় সব নেতৃবৃন্দই দফায় দফায় রাজ্যে প্রচারে আসছেন। রাজ্যে বর্তমানে অবস্থান করছেন শাহনাজ হোসেন থেকে শুরু করে মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। তিন দিনের সফরে আজ, সোমবারও বেশ কয়েকটি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 

ইতিমধ্যে প্রথম দফায় প্রচার করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানিক ছেড়ে হীরাকে ধরার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। প্রচার করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজ্যে ঘাঁটিগেঁড়ে বসে আছেন রামমাধব থেকে শুরু করে হিমন্ত বিশ্বশর্মা, সর্বানন্দ সোনোয়াল প্রমুখ নেতৃবৃন্দ। ইতিমধ্যে রাজ্যে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও পোস্টাল ব্যালটে ভোটদানকে ঘিরে অনিয়মের অভিযোগ করেছে বিজেপি।

কোন মন্তব্য নেই: